মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল শনিবার মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। এক মাসের ব্যবধানে ওই রাজ্যে দ্বিতীয় হামলার ঘটনা এটি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা হামলাকারীকে খুঁজছে। দেশটির কর্তৃপক্ষ ১১ জন নিহত হওয়ার কথা জানালেও কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।
আরও পড়ুনঃ পাকিস্তানে হাসপাতালের ছাদে পচাগলা মৃতদেহ
সম্প্রতি গুয়ানাজুয়াতোতে মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়শই হামলার ঘটনা ঘটছে।
গত ২১ সেপ্টেম্বর ওই রাজ্যের আরেকটি শহর তারিমোরোতে বন্দুকধারীর হামলায় আরও ১০ জন নিহত হন। এই শহরটি ইরাপোয়াতো থেকে ৬০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

