মেজর সকার লিগে দল কিনেছেন জীবন্ত ইংলিশ কিংবদন্তী ডেভিড বেকহ্যাম। আগামী মৌসুম থেকে লিগে আত্মপ্রকাশ করবে তার দল ইন্টার মিয়ামি।
নতুন দলের জন্য ব্লকবাস্টার ফুটবলার চাইছেন। সেখানেই উঠে এসেছে মেসি আর রোনালদোর নাম।
বর্তমানে ক্যারিয়ারের শেষদিকে অনেক তারকাই মেজর লিগ সকারকে বেছে নিচ্ছেন। সেই পথেই রোনালদোদের আনতে চায় বেকহ্যামের ক্লাব।
দু’জনের সঙ্গেই দারুণ সম্পর্ক বেকসের। সেটাকে কাজে লাগিয়েই আমেরিকায় বিশ্ব ফুটবলের দুই তারকাকে নিয়ে আসতে চান প্রাক্তন ইংলিশ অধিনায়ক।

