অনেকটাই এগিয়ে ছিলেন মেসি। গেল সপ্তাহে গোল না পাওয়া, তার আগের সপ্তাহে বিশ্রাম সুযোগ করে দিয়েছে এমবাপ্পেকে। হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে এসেছেন মেসির কাছে।
টানা তিন সপ্তাহ অনুজ্জ্বল ছিলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এর ফলে লীগ জিততে দেরি হয়েছে পিএসজির। অবশেষে মোনাকোকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে, হয়েছে চ্যাম্পিয়ন। গোলখরা কাটিয়ে হ্যাটট্রিক করেছেন এমবাপ্পে।
৩৩ গোল নিয়ে এখনো ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা মেসি। সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করে এমবাপ্পে মেসির কাছে চলে এসেছেন। এমবাপ্পের গোল এখন ৩০।
দুইজনেরই বাকি আছে পাঁচটি ম্যাচ করে। তবে কঠিন সূচিতে বার্সেলোনার খেলা থাকায় বেশ কিছু ম্যাচে বিশ্রামে থাকতে পারেন মেসি। কেননা ট্রেবল জয়ে, তিনটি টুর্নামেন্টেই টিকে আছে বার্সা।
অন্যদিকে লীগ ওয়ান জয়, চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপে বিদায় নিয়ে নির্ভর পিএসজি। সেক্ষেত্রে তিন গোলের বাঁধা কাটাতে পারলেই মেসিকে পিছিয়ে প্রথমবারের মত গোল্ডেন শু জিতবেন এমবাপ্পে।
মেসির জন্য সুযোগ ষষ্ঠবারের মত ব্যক্তিগত এই ট্রফি জয়ের। সেক্ষেত্রে এগোতে দেয়া যাবে না এমবাপ্পেকে।
শীর্ষ গোলদাতাদের মধ্যে মেসি ও এমবাপ্পের পেছনে রয়েছেন যথাক্রমে সাম্পদোরিয়ার ফাবিও কোয়ালিয়ারেল্লা (২২ গোল), রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা (২১ গোল), এসি মিলানের ক্রিস্তফ পিয়ন্তেক (২১ গোল) ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেফান্ডোফস্কি (২১ গোল)।
১৯ গোল নিয়ে তালিকার নবম স্থানে যৌথভাবে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিভারপুলের মোহাম্মদ সালাহ ও ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো।
এবারের মৌসুম শেষের দিকে। এমবাপ্পে নাকি মেসি, কে জিতবে গোল্ডেন শু? তা সময়ই বলে দেবে।

