মেসির দলবদল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত, এর মধ্য দিয়ে অবশেষে ফুটবল সম্রাজ্যের সবচেয়ে আলোচিত বিষয়ের ইতি ঘটলো, দলবদল নিয়ে আজ বিকেলে সিদ্ধান্ত জানান লিওনেল মেসি।
বাবা হোর্হে মেসি এবং আইনজীবীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি আরো একবছর বার্সেলোনাতেই থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।
মেসির দলবদল নিয়ে স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম মার্কার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। TyC Sports-এর বিবৃতি ও টুইট তুলে ধরে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
🚨 ¡ÚLTIMO MOMENTO! 🚨
💣 ¡ADELANTO EXCLUSIVO DE https://t.co/5Z5GAKMP8Y!https://t.co/uxzukR5NSD
— TyC Sports (@TyCSports) September 4, 2020
উল্লেখ্য, সম্প্রতি নিজের কৈশরের ক্লাব বার্সেলোনার সঙ্গে দুই দশকের সম্পর্কের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেন মেসি। এরপর থেকেই ক্যাম্প ন্যুতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মেসি তার সিদ্ধান্তে এতটাই অটল ছিলেন যে, বার্সার প্রি-সেশন ট্রেনিংয়েও রিপোর্ট করেননি।
আরও পড়ুন :
সাইবার হামলার আশঙ্কায় যে ব্যাংকিং সেবাগুলো সীমিত করা হয়েছে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ খবর
তবে, বার্সার পক্ষ থেকে বরাবরই মেসিকে ছাড়তে অস্বীকার করা হয়েছে। মেসি চাচ্ছিলেন ফ্রি ট্রান্সফার। কিন্তু লা লিগার সিদ্ধানের পর ক্লাবের পক্ষ থেকে বলে হয়, মেসিকে কেউ দলে ভেড়াতে চাইলে তার বাইআউট ক্লজ ৭০০ কোটি ইউরো পরিশোধ করতেই হবে।

