আমি তোমার ঐ দুটি চোখের প্রেমে পরিনি ঠিক
তবে তোমার চোখে রয়েছে অফুরন্ত মায়া!
যা আমায় প্রতিনিয়ত করছে বেহায়া
আর তাই আমি অপলক তাকিয়ে থাকি তোমার দিক।
আমি তোমার ঐ দুটি ঠোঁটের প্রেমে পরিনি ঠিক
তবে তোমার ঠোঁটে রয়েছে সমুদ্রের গর্জন!
যা আমায় প্রতিনিয়ত করছে আকর্ষন, আমি যে তৃষ্ণার্ত ভীষণ
আর তাই আমি আকৃষ্ট হচ্ছি তোমার দিক।
আমি তোমার কেশের প্রেমে পরিনি ঠিক
তবে তোমার কেশ যে মেঘবরণ!
যা আমার হৃদয়ে সৃষ্টি করে চুম্বকের আর্কষন
আর তাই আমি ছুটে চলি তোমার দিক।
আমি তোমার শরীরের প্রেমে পরিনি ঠিক
তবে তোমার শরীরে রয়েছে অমৃত সুধা!
যা প্রতিনিয়ত বাড়াচ্ছে আমার ক্ষুধা
আর তাই আমি বারবার ছুটে যাই তোমার দিক।
পেপার’স লাইফ/কবিতা/মোঃ এনামুল হোসেন

