আমি চাই আরেকটি বার কাউকে ভালোবাসতে,
কাউকে ভালোবেসে আমার হৃদয়ের অবশিষ্ট ভালোবাসাটুকু নিংড়িয়ে দিতে চাই।
তবে আমি তাকে দূর থেকেই ভালোবাসবো,
দূর থেকে ভালোবাসার নেশা আমায় সর্বদাই আকৃষ্ট করে।
দূর থেকে ভালোবাসা এ যে এক মারাত্মক নেশা, যার আছে কেবল সেই জানে।
আমি চাই আরেকটি বার কাউকে দূর থেকে ভালোবাসতে।
করো জন্য অজস্র কবিতা আর গল্প লিখতে চাই, উপন্যাস লেখার ইচ্ছেও আছে আমার।
কাউকে কাছে পাবার বাসনা আমি আমার মনের মধ্যে লালন করতে চাই,
আমি চাই তাকে নিয়ে ভাবতে ভাবতে আমার কালো চুলদাড়ি সাদা হয়ে যাক।
তাও আমি চুপিচুপি কাউকে ভালোবাসতে চাই।
আমি চাই কাউকে ভালোবেসে তার পিছুপিছু পুরো শহরটা ঘুরতে,
রাতে শহরের ঐ নিয়ন বতির রঙিন আলোয় তার মুখটি দেখতে।
কাউকে ভালোবেসে আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে চাই,
আমি চাই কেউ একজন থাকুক আমার পুরোটা ভাবনা জুড়ে।
তাই আমি আবারও কাউকে দূর থেকে ভালোবাসতে চাই।
পেপার’স লাইফ/কবিতা/মোঃ এনামুল হোসেন

