ম্যানহাটনে সন্ত্রাসী হামলা, নিহত ৮




নিউইয়র্কের ম্যানহাটন শহরে ট্রাক হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এক ট্রাক চালক বাইসাইকেলের রাস্তায় ট্রাক তুলে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে তাঁরা দ্রুতই লোয়ার ম্যানহাটন এলাকায় পৌঁছান। এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি পুলিশ। ট্রিবেকা এলাকার চেম্বারস ও ওয়েস্ট স্ট্রিটে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, এটা একটা সন্ত্রাসী হামলা। নিরপরাধ নাগরিকদের উপর কাপুরোষিত হামলা চালানো হয়েছে।
এদিকে ইউ এস মিডিয়া জানিয়েছে স্ট্যুইভেসান্ট হাই স্কুলের অদূরে একজন বন্দুকধারী গাড়ি থেকে গুলি ছুড়েছেন। প্রত্যক্ষদর্শী এক স্কুলছাত্রী দুটি গাড়ির সংঘর্ষের কথা জানিয়েছেন। দুটি বন্দুক হাতে একজন ব্যাক্তিকে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছেন তিনি। এরপরই গুলির ঘটনা ঘটেছে।