যাত্রী হাঁচি দেয়ায় গন্তব্যে গেলো না উড়োজাহাজটি


united airlines #paperslife

যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে নিউ জার্সিতে যাচ্ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজটি। যাত্রাপথে এক যাত্রী হাঁচি দেয়ার পর গোটা উড়োজাহাজ জুড়ে তৈরি হয় করোনা আতঙ্ক।

এর কারণে প্রাণঘাতী করোনার ঝুঁকি এড়াতে গন্তব্যস্থলে যাওয়ার আগেই যাত্রা শেষ করেছে উড়োজাহাজটি।

জানা যায়, বিমানের একজন যাত্রী হাঁচি দেয়ার পর সকল যাত্রীদের অনুরোধে ডেনভার আন্তজার্তিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের।

তবে যাত্রীদের ধারণা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে। কারণ, উড়োজাহাজে হাঁচি দেওয়া ঐ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত নয়, এলার্জি জনিত সমস্যার কারণে যাত্রাপথে তার হাঁচি আসে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর মার্কিন কংগ্রেসের আরও যে দুই রিপাবলিকান সদস্য নিজেরাই কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন, তারা খুব সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং হাত মিলিয়েছেন।

এর ফলে ট্রাম্প নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।