যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ হাজার ৫৮৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৯৭৯ জন। আক্রান্তের হয়েছেন ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৬৭৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার ১০৫ জনে।
যুক্তরাষ্ট্রের বিষয়ে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৮ জন মারা। অর্থাৎ দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও মৃতের হার কমেছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে টেক্সাস অঙ্গরাজ্যে-৯ হাজার ৫৪ জন। এছাড়া ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও আরিজোনা অঙ্গরাজ্যে যথাক্রমে ৬ হাজার ৮৯১, ৬ হাজার ৩৩৬ ও ৩ হাজার ৩৫২ জন আক্রান্ত হয়েছেন। তবে একসময় আক্রান্তে প্রথমদিকে থাকা নিউইয়র্কে নতুন আক্রান্ত কমেছে-মাত্র ৫৮৩ জন।

