আতশ বাজিতে রংপুরের সর্ববৃহৎ পাইকারি বাজার, নবাবগঞ্জে (বেতপট্টী বাজারে) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট।
রংপুর জেলা আওয়ামী লীগ অফিসের পাশে একটি রংয়ের গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
এ সংবাদ লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টায়ও আগুন নেভেনি। তবে প্রায় নিয়ন্ত্রণে আনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বেতপট্টি রোডে মানিক বনিকের রং, তারপিন, গ্যাস সিলিন্ডার ও টিনের গোডাউন রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাতে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুজিব বর্ষ পালন উপলক্ষে আতশবাজি ফোটাতে গিয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পার্শ্ববর্তী কাঁচ বণিকে আগুন ধরে। ওই দোকানে কাঁচ ও ককশিট থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে থাকে।

