রমজান মাসে ভিক্ষা করলে হবে জেল-জরিমানা


paperslife

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রোযা। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এক নতুন আইন পাস হয়েছে, রমজান মাসে কেউ ভিক্ষা করলে অথবা প্রকাশ্যে খাবার গ্রহণ করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা হবে।

নতুন এই নিয়মে আরব আমিরাতের পেনাল কোড অনুযায়ী, ‘রোজার সময় কোনো ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ জোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।’

এছাড়া রমজান মাসে কেউ ভিক্ষা করলে তাকে জেলে যেতে হবে। এই আইনটি মুসলিমসহ অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

আমিরাতে রমজান মাস চলাকালীন কোনো দোকান কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেয়া হবে।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের নতুন এই আইনের সমালোচনা করেছেন অন্য ধর্মাবলম্বীরা।