রাজধানীতে করোনাভাইরাস! ৫ জন হেফাজতে



রাজধানীতে করোনাভাইরাস সম্পর্কে গুজবের অভিযোগে ৫ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। 

জানা যায় ওই ৫ জন সামাজিক মাধ্যমসহ বিভিন্ন নিউজ পোর্টালে এমন গুজব ছড়িয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন অভিযুক্ত ওই পাঁচজনকে রাজধানীর আরামবাগ, মগবাজার ও রমনা থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কাউন্সেলিং শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এছাড়াও, ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন,  করোনাভাইরাস নিয়ে যারাই বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অশান্তি সৃষ্টি করছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন নিউজ পোর্টালে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। এমন গুজব ছড়ানোর অভিযোগে এই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। রাজধানীর কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনো নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।