রাজধানীতে করোনার বলি পুলিশ সদস্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জসিম উদ্দিন (৪০) নামের এই পুলিশ কনস্টেবল। দেশে এই প্রথম কোনো পুলিশ সদস্যের করোনায় মৃত্যু হলো।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পুলিশকে জানানো হয়, মারা যাওয়া ওই কনস্টেবল করোনা পজিটিভ ছিলেন।

করোনা ভাইরাসে মারা যাওয়া ওই কনস্টেবলের নাম জসিম উদ্দিন (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ছিলেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। জসিম উদ্দিন ওয়ারি থানায় পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারি ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন।

ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে জসিম উদ্দিনের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর করোনা সন্দেহে তাকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। ২৫ এপ্রিল তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

নমুনার ফলাফল আসার পর তাকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, তার নমুনায় করোনা পাওয়া গেছে।

এদিকে, করোনা-যুদ্ধে কনস্টেবল জসিম উদ্দিনকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ পুলিশ। করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী কনস্টেবল মো. জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি করোনা মোকাবিলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

চলমান করোনা-যুদ্ধে দেশের সম্মানিত জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে মো. জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।