রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রাজধানী ঢাকায় এখন পর্যন্ত ১৪ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক রোগী রয়েছে মিরপুর ও সংলগ্ন এলাকায়। বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী বিষয়টি জানা গেছে।

রাজধানীর সব থেকে বেশি করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা মিরপুরে মোট ৬১৪ জন। এরপর মহাখালী ৩৫৬ জন, মুগদায় ২৯৫ জন, যাত্রাবাড়ি ৩১৫ জন, রাজারবাগে মোট ২১৩ জন, মোহাম্মদপুরে ২৮৮ জন, কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৮ জন।

এছাড়া, রাজধানীর লালমাটিয়া ৪০ জন, লালবাগে ১৬৪ জন, মালিবাগে ১৩১ জন, মান্ডায় ৩৯ জন, মানিকনগর ৪৫ জন, মিটফোর্ডে ৪৬ জন, মগবাজার ২০৫ জন, নারিন্দা ৪০ জন, নিউমার্কেট ১৪ জন, নাখালপাড়া ৩৭ জন, পান্থপথে ৩০ জন, পল্টন ৫০ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ৯৫ জন, রমনায় ৬৫ জন, রাজাবাজার ৩১ জন, শাহজাহানপুরে ৩৯ জন, শাহবাগে ৮৪ জন, শাখারি বাজারে ৩২ জন, শান্তিনগর ৫৪ জন, শ্যামলীতে ৮৪ জন, স্বামীবাগে ৫৭ জন, সুত্রাপুর ৪৮ জন, তেজগাঁও ১৮৪ জন, উত্তরায় ২৩৭ এবং ওয়ারিতে ৯৬ জন করোনা আক্রান্ত রয়েছেন।

জানা যায়, আদাবরে ৪৬ জন, আঁগারগাওয়ে ৮৫ জন, আজিমপুরে ৬২ জন, বাবু বাজারে ১৬১ জন, বাড্ডায় ১২৯ জন, বনানী ৭৪ জন, বংশালে ৯৯ জন, বাসাবো ৮৯ জন, বসুন্ধরা ৫২ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৭ জন, চাংখারপুলে ৪৫ জন, চকবাজার ৭৯ জন, ধানমন্ডিতে ১৭২ জন, ইস্কাটন ৫২ জন, ফার্মগেইট ৪৮ জন, গেন্ডারিয়া ১০৯ জন, গ্রীনরোডে ৫০ জন, গুলশান ৯৪ জন, হাজারীবাগ ৮০ জন, জুরাইন ৫৩ জন, কল্যানপুর ৩৮ জন, চক বাজারে ৭৯ জন, কামরাঙ্গীর চর ৫৩ জন, খিলগাঁও ১৫১ জন কোতোয়ালিতে ২৯ জন শনাক্ত হয়েছে।