রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর (১২টা ১০ মিনিট) পাওয়া পর্যন্ত লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে, তবে আগুন বা ধোঁয়া নেই।
জানা যায় শুক্রবার সকাল ১০টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং সড়কে হঠাৎ এ বিস্ফোরণ হয়। যেখানে পাশেই মেট্রোরেলের কাজ চলছিল।

