রাজধানীতে জাল টাকাসহ সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ৩


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

রাজধানীর কদমতলী এলাকা থেকে ৪৫ লক্ষ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কাওসার হামিদ খান (৪৫), মোঃ হেলাল উদ্দিন (৫০) ও বাবু শেখ (৩৬)। এসময় তাদের কাছ থেকে  জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, টাকা তৈরির কাগজ ও ৪টি প্রিন্টারের কালি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উক্ত ঘটনায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোলায়মান মিয়া  বলেন, ১৮ ফেব্রুয়ারি বিকালের দিকে ওই তিনজনকে কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকে জাল টাকা ক্রয়-বিক্রয় ও প্রস্তুতকারী চক্রের সদস্য। তারা অন্যান্য পলাতক সহযোগীরা মিলে জাল টাকা তৈরি করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত করত।