রাজধানীতে তরুণ-তরুণীর লাশ উদ্ধার



গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের সম্রাট নামের আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম নামের এক তরুণ- এবং মরিয়ম চৌধুরী নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে তেজগাঁও পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,  গত সোমবার স্বামী-স্ত্রী পরিচয়ে ওই দুজন বিকাল বেলায় হোটেলে ওঠেন। কিন্তু আজ মঙ্গলবার পর্যন্ত তাদের কোন সাড়া না পেয়ে হোটেল কত্ত্রিপক্ষ থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

তবে প্রাথমিক ভাবে পুলিশ তাদের শরীরে আঘাতের কোন চিহ্ন পায় নি। মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে তাদের বাবা-মাকে খবর দিয়েছে পুলিশ।

হোটেলে দেয়া তাদের আইডি কার্ড অনুযায়ী আমিনুল ইসলাম নামের ওই তরুণ রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্র এবং মরিয়ম চৌধুরী নামের ওই তরুণী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।