রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজধানী মিরপুরের শিয়ালবাড়ি এলাকায়।

রোববার (১২ জুলাই) বেলা ১২টার দিকে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত অনুহা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মাইজগাঁও গ্রামে। তিনি দুই সন্তানকে নিয়ে মিরপুর পল্লবীর মনির মোল্লার বস্তিতে থাকতেন ।

এ বিষয়ে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।