রাজধানীর ইসিবি চত্তর ও মাটিকাটা খান পল্লি তে স্বপ্নস্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে বেশ কিছু পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।
শুক্রবার (২২ মে) স্বপ্নস্পর্শ ফাউন্ডেশনের সদস্যরা এ উপহার সামগ্রী বিতরণ করে। উপহার সামগ্রীর বিশেষ পদ হিসেবে ছিলো সেমাই ও চিনি।

জানা যায়, এ নিয়ে চতুর্থ বারের মতো গরিব, দুঃস্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ঈদের আগে বেশ কিছু গরিব এবং দুঃস্থ পরিবারকে উপহার সামগ্রী দেওয়ার চেষ্টা করবেন তারা।

যারা অর্থ অথবা স্বেচ্ছাসেবা দান করে এ গরিব, অসহায় মানুষগুলোর পাশে ছিলেন সে সব মানুষদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

