রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তথ্য মতে, সারা দেশে এখন পর্যন্ত ৮৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৫২ জন্য। ঢাকার ২৯টি অঞ্চলে এই ৫২ জন রোগী সনাক্ত হয়েছে বলে জানা গেছে। আর বাকি লোকজন দেশের ১১ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সারা দেশে ৮৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের জেলার নাম বলা হয়েছে। এর মধ্যে রাজধানীর ৫২ জনসহ ঢাকা জেলায় ৫৪ জন আক্রান্তের তথ্য দিয়েছে আইইডিসিআর।
রাজধানীর যে ২৯টি স্থানে ৫২ জন করোনা শনাক্ত হয়েছেন:
১. বাসাবোয়: ৯ জন।
২. মিরপুরের টোলারবাগ: ৬ জন।
৩. পুরান ঢাকার শোয়ারিঘাট: ৩ জন।
৪. বসুন্ধরা: ২ জন।
৫. ধানমন্ডি: ২ জন।
৬. যাত্রাবাড়ী: ২ জন।
৭. মিরপুর-১০: ২ জন।
৮. মোহাম্মদপুর: ২ জন।
৯. পুরোনো পল্টন: ২ জন।
১০. শাহ আলী বাগ: ২ জন।
১১. উত্তরা: ২ জন।
এছাড়া রাজধানীর বাকি ১৮টি স্থানে একজন করে করোনা রোগী পাওয়া গেছে। এ স্থানগুলো হলো বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ইস্কাটন, গুলশান, গ্রিনরোড, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর কাজীপাড়া, মিরপুর-১১, লালবাগ, মগবাজার, মহাখালী, নিকুঞ্জ, রামপুরা, শাহবাগ, উর্দু রোড ও ওয়ারী।
যে ১১ জেলায় করোনার হানা:
১. ঢাকা: ৫৪ জন ।
২. মাদারীপুর: ১১ জন।
৩. নারায়ণগঞ্জ: ১১ জন।
৪. গাইবান্ধা : ৫ জন।
বাকি ৭ জেলায় একজন করে ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলাগুলো হলো গাজীপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, শরীয়তপুর, রংপুর ও চট্টগ্রাম।

