রাজশাহী নগরের বোয়ালিয়া থানা এলাকার শিরোইল পুলিশ ফাঁড়ির সকাল কার্যক্রম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই ফাঁড়িতে কর্মরত ১৮ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে করোনা পরীক্ষার জন্য ইনচার্জের নমুনা সংগ্রহ করার পর ফাঁড়ির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন সূত্রে জানা গেছে, গত ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন নামের একজন এসআইয়ের মৃত্যু হয়েছে।
নিহতের শ্যালক শিরোইল ফাঁড়ির ইনচার্জ। তিনি অসুস্থ ভগ্নিপতিকে দেখতে গিয়েছিলেন। এতে তিনিসহ ফাঁড়ির সদস্যদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার সন্দেহে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার ইনচার্জের নমুনা সংগ্রহ করা হয়।

