রাশিয়ার ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছিল মালয়েশিয়ার বিমান




চার বছর আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭কে ইউক্রেইনের আকাশসীমায় ভূপাতিত করা হয়। এতে অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী বিমানের ২৯৮ জন যাত্রীর সবাই প্রাণ হারান। এবার জানা গেছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-১৭।
আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের তদন্তকারীরা এ দাবি করেছেন, কুরুস্ক শহরে রাশিয়ার ৫৩ অ্যান্টি এয়ারক্রাফট ব্রিগেড থেকে ছোড়া হয়েছিল ওই ক্ষেপণাস্ত্র।
ঐ ক্ষেপণাস্ত্রবাহী কনভয়ের মাধ্যমে কিভাবে মিসাইলগুলি পূর্ব ইউক্রেইনের রুশ সমর্থিত বিদ্রোহীদের হাতে পৌঁছে দেয়া হয়েছিল, সে সম্পর্কে তদন্তকারীরা কিছু ছবিও প্রকাশ করেন। ইউক্রেন এবং পশ্চিমা বিশেষজ্ঞরা এর আগে থেকেই অভিযোগ করে আসছিলেন যে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরাই বিমানটিকে ভূপাতিত করেছে।
তবে রাশিয়া এবং বিদ্রোহীদলগুলো বরাবরই ঐ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। ঘটনাস্থলে তদন্ত চালিয়ে ডাচ বিশেষজ্ঞরাও বলেছিলেন যে তারা ঘটনাস্থলে এমন কিছু টুকরো পেয়েছেন যা সম্ভবত রাশিয়ায় তৈরি Buk জাতীয় ভূমি-থেকে-আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের টুকরো।
প্রায় চার বছর ধরে যৌথ তদন্তকারী দল (জেআইটি) এ ঘটনার কারণ উদ্‌ঘাটনে কাজ করছে। তদন্তকারী প্যানেল নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মালয়েশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা রয়েছেন। ২০১৫ সালের অক্টোবরের ডাচ নিরাপত্তা কমিটি ঘোষণা করে যে প্লেনটি রাশিয়ার তৈরি বাক ক্ষেপণাস্ত্রের আঘাতের ভূপতিত হয়।
পরে ২০১৬ সালে নেদারল্যান্ডসের তদন্তকারীরা জানান, রুশ ক্ষেপণাস্ত্র বাক-৯এম৩৮-এর আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়। রুশপন্থী বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র চেয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকায় এই অস্ত্র এসে পৌঁছানোর কথাও তারা জানিয়েছিল।