রৌমারী সীমান্ত থেকে বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ



রৌমারী সীমান্ত থেকে বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার মোল্লারচর সীমান্ত থে‌কে আজহার আলী (৪২) না‌মে এক বাংলা‌দে‌শিকে ধ‌রে নি‌য়ে গে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএসএফ। বৃহস্প‌তিবার (৫ মার্চ) রাত ১ টার দি‌কে ভার‌তের ঝাউডাঙা বিএসএফ সদস‌্যরা আন্তর্জা‌তিক সীমানা পিলার ১০৬১ এর কাছ থে‌কে তা‌কে ধ‌রে নি‌য়ে যায়।

জামালপুর বি‌জি‌বি (৩৫ ব‌্যাটা‌লিয়‌নের) প‌রিচালক লে.ক‌র্নেল এসএম আজাদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। আটককৃত আজহার আলী উপ‌জেলার বেহুলার চর গ্রা‌মের নান্টু শে‌খের ছেলে ব‌লে জানা গে‌ছে।

রৌমারী সীমান্ত থেকে বাংলা‌দে‌শি‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে বিএসএফ

বি‌জি‌বি ও সীমান্ত সূত্র জানায়, বৃহস্প‌তিবার দিনগত রা‌ত ১টার দি‌কে আজাহার আলী সহ ১৫/২০ জন গরু চোরাকারবা‌রি উপ‌জেলার সদর ইউ‌নিয়নের মোল্লারচর সীমান্ত দি‌য়ে কাঁটাতা‌রে মই লা‌গি‌য়ে ভারত‌ থে‌কে গরু পাচার কর‌ছিল। এসময় ভারতীয় ঝাউডাঙা বিএসএফ সদস‌্যরা তা‌দের ধাওয়া ক‌রে। বিএসএফ এর ধাওয়ায় অন‌্যান‌্য বাংলা‌দে‌শিরা পা‌লি‌য়ে গে‌লেও মই‌য়ের ওপর উঠে থাকা আজহার বিএসএফ’র হা‌তে ধরা প‌রে।

বি‌জি‌বি (৩৫ ব‌্যাটা‌লিয়‌নের) প‌রিচালক লে.ক‌র্নেল এসএম আজাদ জানান, ‘বাংলা‌দে‌শি আট‌কের খব‌রে বিএসএফ’র সা‌থে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। বিএসএফ জা‌নি‌য়ে‌ছে, আটক বাংলা‌দে‌শি‌কে তারা ভার‌তের সং‌শ্লিষ্ট থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে‌ছে।

চন্দন কুমার সরকার, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি