রোনালদোকে চুম্বনে ভাসালেন বিপাশা, ছবি ভাইরাল!


রোনালদোকে চুম্বনে ভাসালেন বিপাশা

ফুটবল তারকা রোনাল্ডোকে চুম্বনে ভাসালেন বলিউডের বাঙালি কন্যা বিপাশা বসু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে।

যদিও ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায় ছবিটি নব্বই দশকের। বিপাশা বসু তখন বি টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, সেই সময় তাঁর সঙ্গে রোনাল্ডোর সেই চুম্বন দৃশ্যই চলছে মাতামাতি।

এদিকে জন আব্রাহামের সঙ্গে বেশ কয়ক বছর লিভ ইন করার সময় তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বিপাশা বসুর। এরপর অ্যালোনের শ্যুটিংয়ের সময় করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার রসায়ন দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা। ওই সময় থেকেই করণের সঙ্গে বিপাশার রসায়ন নিয়ে রিলের বাইরেও আলোচনা হতে শুরু করে।

এরপর ঢাকঢোল পিটিয়ে অবশেষ করণ সিং গ্রোভারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বিয়ের ৪ বছর পরও সুখেই করণের সঙ্গে সংসার করছেন বাঙালি কন্যা।