লকডাউন অমান্যে ভ্রাম্যমান আদালতে ১৭ মোটরসাইকেল চালকের জরিমানা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে সড়কে বের হওয়ার অপরাধে ১৭ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মাছুমা আরেফিন উপজেলার সদরের বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ইউএনও মাছুমা আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অনিদিষ্ট কালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘোরি করার অপরাধে ১৭ জন মোটরসাইকেল চালককে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি