করোনা সংক্রমণের কারণে ভারতজুড়ে চলছে সরকারের জারি করা ‘লকডাউন’ তবে এর মেয়াদ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বেঁধে দেয়া থাকলেও এখনই উঠছে না তা। এবার এ কথাই সাফ জানিয়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসাথে আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেও লকডাউন এখনই তোলা সম্ভব নয় বলে জানালেন মোদি।
আজ বুধবার (৮ এপ্রিল) সর্বদল বৈঠকে মোদি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়া কোনভাবেই সম্ভব নয়।
এসময় মোদি বলেন, করোনাভাইরাসের আগে ও পরে জীবন একরকম থাকবে না এবার থেকে প্রায় সবার জীবনেই করোনা-পূর্ববর্তী ও পরবর্তী অধ্যায় পৃথক ভাবে চিহ্নিত হবে। এক বিশাল সামাজিক, ব্যক্তিগত ও আচরণমূলক পরিবর্তন আসতে চলেছে বলেও জানিয়েছেন মোদি।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক

