করোনা সব দেশের হাল একই, সকলেই ঘরবন্দি। গোটা দেশে লকডাউন। ব্যতিক্রম বলিপাড়াও। লকডাউনে বলিউডের তারকারাও বাড়িতেই বসে অলস সময় কাটাচ্ছেন।
সবাই যখন নিজের বাড়িতেই বন্দি রয়েছেন, তখন শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্যা সুহানা খানকে (Suhana Khan) দেখা গেল বেলি ডান্সের ক্লাসে। তবে অনলাইনে।
https://www.instagram.com/p/CAXBOBhlif1/?utm_source=ig_embed&fbclid=IwAR0TuRmoBv9IAfLLbBKU7pI-Fvh0qU2e2UKrEPyUVUm10pIJQo6vEbNkiJ8
তার ক্লাস করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখানো হয়েছে কেমন করে লকডাউনের আগে ও পরে সুহানা বেলি ডান্সের ক্লাস করছেন।
সুহানার এই ছবিটি শেয়ার করেছেন তার বেলি ডান্সের শিক্ষক সঞ্জনা মুথ্রেজা। একটি ছবিতে সুহানা ও সঞ্জনাকে পাশাপাশি দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। অন্য ছবিতে ভিডিও কলের মাধ্যমে সঞ্জনার ক্লাস করতে দেখা গিয়েছে সুহানাকে। লকডাউন শুরুর পর থেকেই এভাবে নাচের ক্লাসটি করছেন সুহানা।

