করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়িয়েছে ফুটবল। জার্মান লিগ শুরু হয়েছে ইতোমধ্যে। সিরি আ, প্রিমিয়ার লিগ ও লা লিগাও শুরু হওয়ার পথে।
এরই মধ্যে, স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার দিনক্ষণ চূড়ান্ত স্পেনের ফুটবল ফেডারেশন। ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে লিগ শুরু হবে।
১১ জুন বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এছাড়া মায়োর্কারের বিপক্ষে প্রথম খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। লিগ কমিটির ঘোষিত তারিখে তাদের ম্যাচ পড়েছে ১৩ জুন। রাত দুইটায় শুরু হবে খেলা।
পরের দিন ১৪ জুন খেলতে নামবে এইবারের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। রবিবার রাত সাড়ে এগারোটায় শুরু হবে ম্যাচটি।
লিগ সাময়িক স্থগিত হওয়ার সময় পয়েন্ট টেবিলে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল বার্সা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচ খেলা রিয়ালের ৫৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৪৭।
সব কিছু ঠিক থাকলে প্রায় এক মাসের ভেতর রিয়াল-বার্সাকে আরও ১১টি করে ম্যাচ খেলতে হবে। ১৯ জুলাইয়ের ভেতর লা-লিগা শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চিন্তা করতে হবে তাদের।

