লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা



লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা
A medical worker in a protective suit stands with an isolation stretcher in front of the Columbus Clinic, where patients suffering from coronavirus disease (COVID-19) were moved from Spallanzani Hospital, in Rome, Italy March 16, 2020. REUTERS/Remo Casilli - RC2YKF9NN5IQ


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৩৯৬ জন।

সারা বিশ্বে মৃতের দিক থেকে সবার উপরে যুক্তরাষ্ট্র। আক্রান্তের দিক থেকেও তালিকার সবার উপরে অবস্থান করছে দেশটি। দেশটিতে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার নয়শ ৬৫ জন মানুষ। সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার একশ ৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৯১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার তিনশ ৩৯ জনের।

চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এ ভাইরাসের। এরপর সারা বিশ্বে তাণ্ডব চালানো এ ভাইরাসে মৃত্যুর মিছিলে যুক্ত হয় লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত এ ভাইরাসে গোটা বিশ্বে মারা গেছেন ৩ কাঝ ৫২ হাজার ২২৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন