লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সারা বিশ্বে নোভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জন।

সোমবার চীন প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়েছে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০০০ জন। এছাড়াও, এই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা ৮৭১ জন।

এ বিষয়ে চীনের আঞ্চলিক স্বাস্থ্য কমিটি সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, হুবেই প্রদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৬৩১ জন। ইউয়ান শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৯০২ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২২১৬০ জন। প্রায় ৭৩১২৭ জনকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি চীন ছাড়াও করোনাভাইরাস মোট ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করেছে।