‘লেজেন্ডদের শিখাবো কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন মাঈনুল আহসান নোবেল। সম্প্রতি নিজের করা অনেক মন্তব্যে বিতর্কেও জড়িয়েছেন এই উঠতি সঙ্গীতশিল্পী।

মঙ্গলবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন নোবেল।

নিজের ফেসবুক হ্যান্ডেলে নোবেল লিখেছেন, ‘বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।’

এই সময়টাতেই যারা সংগীত জগতে কাজ করে গেছেন, আলোচিত হয়েছেন কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন। নোবেলের এমন মন্তব্যে স্বাভাবিক ভাবে দেশের সঙ্গীতপ্রেমী অনেকে ক্ষুব্ধ হয়েছেন।

নোবেল বলেন, তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে নোবেল বলেন, ‘দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর – অনুপম রায় (National Award winner),  আগুনপাখি – শান্তনু মৈত্র (National Award winner)’