এবার আগামী শনিবার (১৮ এপ্রিল) থেকে দেশের অন্যতম জেলা বগুড়ায় করোনা পরীক্ষা করা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল।
জানা যায়, এরইমধ্যে করোনা শনাক্তকরণ পিসিআর (পলিমার টেইন রি-অ্যাকশন) মেশিন বসানোর কাজ সম্পন্ন হয়েছে। সেইসাথে এখন ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ চলছে।
এর আগে রাজশাহী বিভাগের ৮ জেলার জন্য মার্চের শেষ সপ্তাহে রাজশাহী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর স্থাপন করা হয়। বর্তমানে সেখানেই বগুড়ার নমুনাগুলো পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
তবে প্রতিটি পরীক্ষার রিপোর্ট আসতে ৪৮ ঘণ্টা লেগে যায়। এমন পরিস্থিতিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ মাইক্রোবাইলোজি বিভাগে পিসিআর স্থাপনের দাবি ওঠে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিসিআর মেশিন বসানোর অনুমোদন দেওয়া হয়।

