করিওনা নিন্দা-সমালোচনা অন্যকে ঘিরে,
পারলে করিও প্রশংসা, পারো যদি তবে।
ভেবে দেখো শতবার নিন্দা করিবার আগে,
তুমি কেমন, খুঁজে পাবে নিজেরই অন্তরালে।
দেখবে তখন তুমি পাইবে এমন কিছু,
হতে পারে তোমাকে ঘিরে সমালোচনার ঊর্ধ্বে কিছু।
করিওনা নিন্দা-সমালোচনা অন্যকে ঘিরে,
পারলে করিও প্রশংসা, পারো যদি তবে।
যাকে ঘিরে করিবে নিন্দা তুমি,
হয়তো জানিতে পারিবে সে এক-দিন,
হয়ে যে উঠবে সেদিন তোমারি অরি(শত্রু)।
করিওনা নিন্দা-সমালোচনা অন্যকে ঘিরে,
পারলে করিও প্রশংসা, পারো যদি তবে।
যে নিন্দা কখন আনবে না বয়ে সমাজের ভালো কিছু,
আনবে বয়ে বিশৃঙ্খলা-অশান্তি সমাজে,
আরও বহু কিছু…
পারলে করিও না নিন্দা তুমি আর,
সমাজ কে গড়ে উঠতে দাও শান্তিময়।
করিওনা নিন্দা-সমালোচনা অন্যকে ঘিরে,
পারলে করিও প্রশংসা, পারো যদি তবে।
পেপার’স লাইফ/কবিতা/শহিদুর রহমান

