দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সিরিজ জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড জেতে ২-১ ব্যবধানে।
সিরিজ নির্ধারণী ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে ইংল্যান্ডকে। দলের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে।
সেঞ্চুরিয়নে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও এক ওভার পিছিয়ে ছিলেন ইংলিশরা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড দল।
দলটির অধিনায়ক ইয়ন মরগান এ শাস্তি মেনে নিয়েছেন।
নাটকীয়তায় ভরা সিরিজের সবগুলো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। সব শেষে জয়ের পাল্লা ভারী করে সিরিজ জিতে নিলো সফরকারীরা।

