পছন্দ-অপছন্দ; সব মানুষের জীবনের বিশেষ বৈশিষ্ট। সে গরিব হক বা ধনী, সাধারণ অথবা গুণী। আপনি নিজে যেমন সে বিষয়ে অনীহা তা আপনার সাথে ঘটে যাক এটা চান না। তেমনি চায় আপনার পছন্দের তারকাও। রঙিন জীবন যাপন করলেও পর্দার জীবনে প্রযোজকদের সঙ্গে কড়া রকম চুক্তিও করে রেখেছেন তারা।
আসুন জেনেনি বলি পাড়ার কোন তারকার কিসে অনীহা।
শাহরুখ খান: ছবিতে অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে অনেকবার চোট পেয়েছেন শাহরুখ। একবার নাকি ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন। তারপর থেকে নাকি ঘোড়ায় প্রবল ভীতি বলি বাদশার। চুক্তিও করে রেখেছেন সেই রকমই। আর নয় ঘোড়ায় ঘোরা।
আরও পড়ুন; পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন শাহরুখের বোন
সালমন খান: সালমনের ছবি মানেই ঈদ বা দিওয়ালি। তবে ভাইজানেরও কিন্তু ফিল্মে সাইন করার আগে বিশেষ একটা শর্ত থাকে। পর্দায় চুমু খেতে নারাজ তিনি। মিষ্টি প্রেমের দৃশ্যে তিনি খুবই সাবলীল, কিন্তু তাই বলে নায়িকাকে চুমু? প্রেম কি শুধুই চুমু?
আরও পড়ুন; ‘রেস-৩’ নিয়ে ট্রলের জবাব দিলেন সালমান
আমির খান: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর চুক্তি জানতে চান? তার ছবি মানেই সব কিছু হতে হবে একেবারে নিখুঁত। আমিরের শর্ত, ছবিতে ‘লো-অ্যাঙ্গেল শট’ একেবারেই চলবে না। শট নিতে হবে আমিরের পছন্দ এবং পরামর্শ মতোই।
আরও পড়ুন; আমিরকে নিয়ে দুই নায়িকার লড়াই
অক্ষয় কুমার: রবিবার মানেই ছুটি। ওই দিন কোনও কাজ নয়। এমনটাই চুক্তি অক্ষয় কুমারের। বলিউডে একাধিক হিট ছবির মেডেল তার ঝুলিতে, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যেও প্রথম সারিতে তিনি। তবে, যত প্রয়োজনই হোক চুক্তি নাকি কোনও দিন ভাঙেননি অক্ষয়। রবিবার পরিবারের সঙ্গে সময় কাটানোই বেশি পছন্দ এই অভিনেতার।
আরও পড়ুন; রজনীকান্ত-অক্ষয়ের ‘রোবট-২.০’র টিজার ফাঁস
করিনা কাপুর: এই বলি ডিভা চরিত্রের প্রয়োজনে ‘জিরো ফিগার’ বানাতেও দু’বার ভাবেননি। কিন্তু, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে ঘোর অনীহা। বিশেষত, সাইফ ঘরণী হওয়ার পর থেকে পরিচালকদের এই রকমই শর্ত দিয়ে রেখেছেন বেবো। তবে শর্ত ভেঙে, ‘কি অ্যান্ড কা’ ছবিতে অর্জুন কাপুরকে চুমু খাওয়ার জন্যও সমালোচিত হয়েছিলেন।
আরও পড়ুন; ৮ মাস বয়সেই অভিনয়ে সাইফ-কারিনার ছেলে
প্রিয়ঙ্কা চোপড়া: বলি পাড়ার গণ্ডি পেরিয়ে প্রিয়ঙ্কা হলিউডেও সফল। যে কোনও চরিত্র সাবলীল ভাবে ফুটিয়ে তুলতে তার জুরি মেলা ভার। সবার থেকেই এক ধাপ এগিয়ে থাকেন তিনি। তবে নগ্ন দৃশ্যে অভিনয় করতে ঘোর অনীহা ‘পিগি চপস’-এর। এই বিষয়ে বেশ কড়া চুক্তিও দিয়ে রেখেছেন তিনি।
আরও পড়ুন; তাদের মুখে হাসি, চোখে শূন্যতা: প্রিয়াঙ্কা
হৃতিক রোশন: হৃতিকের চুক্তি শুনলে অবাক হবেন। দিন হিসেবে নাকি পারিশ্রমিক নেন হৃতিক। পরিচালক-প্রযোজকের সঙ্গে এটাই নাকি তার শর্ত। নির্ধারিত দিনের থেকে বেশি দিন শুট করতে হলে তার জন্য অতিরিক্ত পারিশ্রমিকও নেন তিনি।
আরও পড়ুন; রাস্তায় ঘুরে পাঁপড় বিক্রি করছেন হৃতিক
কঙ্গনা রানাউত: ছবি মুক্তির আগে ফাইনাল এডিট মিলিয়ে নেন কঙ্গনা। কারণ তার নাকি থাকে নানা রকম আবদার। সেই সব চাহিদা পূরণ না হলে ছবি মুক্তি একেবারেই নয়। এটাই হলো বলি ‘কুইন’-এর একমাত্র শর্ত।
আরও পড়ুন; তবে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন কঙ্গনা!
সানি লিওন: সানির স্ক্রিন প্রেজেন্স পর্দায় অনবদ্য। তবে সানির চুক্তি শুনলে চমকে উঠবেন। অন্তরঙ্গ দৃশ্যে তিনি স্বচ্ছন্দ, কিন্তু চুমু খেতে ঘোর অনীহা। পর্দায় চুমু খেতে একেবারেই নারাজ নায়িকা।
আরও পড়ুন; যমজ ছেলের মা হলেন সানি
সোনাক্ষী সিনহা: সোনাক্ষী বরাবরই স্পষ্টবক্তা। সকলের সঙ্গে বেশ মানিয়ে গুছিয়েও চলতে পারেন নায়িকা। তবে, অনস্ক্রিন চুমুতে ঘোর আপত্তি বলিউডের ‘আসলি সোনা’র। চুমু এবং অন্তরঙ্গ দৃশ্যে নাকি একেবারেই স্বচ্ছন্দ নন নায়িকা।
আলি জাফর: ছবিতে চুমু একেবারেই নয়, এমনটাই চুক্তি করে রেখেছেন এই পাক অভিনেতা ও গায়ক। আলি জানিয়েছেন, ‘লন্ডন প্যারিস নিউ ইয়র্ক’ ছবিতে চুমুর দৃশ্যে পরিচালককে ‘বডি ডাবল’-এর সাহায্য নিয়ে হয়েছিল।
আসিন: অনস্ক্রিন বিকিনিতে ঘোর আপত্তি ‘হাউসফুল ২’ নায়িকার। যে কোনও চরিত্রে অভিনয় করতে তিনি রাজি, কিন্তু বিকিনি পরে শুট কখনোই না। এমনই চুক্তি করে রেখেছেন নায়িকা।
