শীঘ্রই আসছে করোনা পরীক্ষার নতুন পদ্ধতি



শীঘ্রই আসছে করোনা পরীক্ষার নতুন পদ্ধতি

অবশেষে করোনা পরীক্ষার পদ্ধতিতে ভিন্নতা আনতে চলেছে যুক্তরাজ্য। এরই মধ্যে দেশটিতে অ্যান্টিবডির মাধ্যমে করোনা টেস্টের উন্নয়ন চলছে।

সাধারণত দুই ভাবে করোনার টেস্ট করা হয়। প্রথমত মুখের লালা টেস্টের মাধ্যমে দ্বিতীয়ত অ্যান্টিবডি টেস্ট যার উন্নয়নের কাজ চলছে। এর মাধ্যমে সহজেই বলা সম্ভব শরীরে ভাইরাস আছে নাকি নেই।

বিবিসির দেওয়া বিবৃতিতে জানা যায়, এইচআইভি টেস্টের মতই আঙ্গুল থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হবে।

অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে জানা যাবে শরীরে ভাইরাস আছে কিনা এবং এ থেকে প্রতিরোধের উপায় কি এসব কিছুই জানা যাবে এর মাধ্যমে।

বিট্রিশ কম্পানি যারা এইচআইভি নিয়ে কাজ করেছিল তারা বলছে, আগামী এক সপ্তাহের মধ্যেই করোনার পরীক্ষা পদ্ধতির উন্নয়ন করা সম্ভব হবে। এরই মধ্যে ব্রিটেন সরকার ৩৫ লাখের মত অ্যান্টিবডি টেস্ট কিট কিনেছে তবে এর যর্থাথতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক