শৈশবের স্মৃতি জড়ানো মাটিতেই অবসর কাটাবেন প্রধানমন্ত্রী


‘এই সংবর্ধনা উৎসর্গ করছি বাংলার জনগণকে’

‘আমাদের একটি বিরাট পানসি নৌকা ছিল। এর দু’টি কক্ষে জানালা ছিল। পিতামহের এই পানসিতে যখন উঠতাম, জানালার কাছে বসে আমার হাত দিয়ে পানি স্পর্শ করতাম। যখন আমি নৌকা দেখি, আমার কিশোরীবেলার স্মৃতি স্মরণে আসে।’শৈশবের এমন স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি যখন নৌকা দেখি, তখন আমার চোখে ছেলেবেলার স্মৃতি ভেসে ওঠে। যখন অবসরে যাব, তখন আমি গ্রামে বসবাস করব এবং এটা আমার সিদ্ধান্ত। আমি থাকব আমার পূর্বপুরুষের গ্রাম টুঙ্গিপাড়ায়।’মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তার ভাষণে এ কথা বলেন।এসময় আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশুর নৃত্য দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।