শোয়েব আখতারের বিরুদ্ধে পিসিবি’র উপদেষ্টা মামলা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা।শোয়েব তার নিজের ইউটিউব চ্যানেলে বিতর্কিত মন্তব্য করায় ফৌজদারি ও মানহানির এ  মামলা করেন পিসিবি’র উপদেষ্টা তোফাজ্জল রিজভি।

রিজভি জানান, আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি। সাইবার অপরাধ আইনে ফেডারেল তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি স্পট ফিক্সিংয়ের দায়ে উমর আকমলকে তিন বছরের জন্য নির্বাসিত করেছে পিসিবি। তার পক্ষ নিয়ে নিয়ে একটি ভিডিও করেছিলেন শোয়েব।

সেখানে পাকিস্তান বার কাউন্সিলকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি। বিষয়টি নজরে আসে বার কাউন্সিলের।

প্রতিক্রিয়ায় জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, পিসিবি’র আইন উপদেষ্টা রিজভির বিষয়ে শোয়েব যে মন্তব্য করেছেন, তাতে তারা হতাশ। শোয়েবকে আইনিজীবীদের নিয়ে মন্তব্য করার আগে সতর্ক হওয়া উচিত ছিল।

পিসিবি’র আইন বিভাগ এবং আইনি উপদেষ্টা সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার সময় শোয়েব আখতারের আরও সতর্ক হওয়া উচিত বলে বিবৃতি দিয়েছে পিসিবিও।

বিবৃতিতে বলা হয়, আখতারের ব্যবহৃত ভাষা অত্যন্ত অনুপযুক্ত এবং অসম্মানজনক ছিল। এটিকে কোনো সভ্য সমাজে কাম্য নয়। পিসিবি’র আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভি নিজের বিবেচনার ভিত্তিতে শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন। পিসিবিও তার অধিকার সংরক্ষণ করে।