দেশের সপ্তম সংসদ অধিবেশন আগামী ১৮ এপ্রিল বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বিকাল ৫ ঘটিকায় বৈঠক বসবে বলে জানা গেছে।
তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদের এ অধিবেশন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসময় আলোচনা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধিবেশন চালানোর। অবশ্য স্বাভাবিক নিয়মেই অধিবেশন বসছে। এছাড়াও এ অধিবেশন কম সময় চলতে পারে।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। চলতি একাদশ সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশনের বাধ্যবাধকতা রয়েছে।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

