সন্তান বিক্রি করতে পারেন মা?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

কোলের শিশুকে বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন এক মা। সম্প্রতি ভারতের কলকাতায় এমন এক ঘটনা ঘটেছে।

মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন তিনি।তবে ধরা পড়ার পর চাপের মুখে নিজের ছেলে সন্তানকে বিক্রির কথা স্বীকারও করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, কলকাতার উপকণ্ঠে হুগলির কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, ১০ হাজার টাকার বিনিময়ে নিজের ছেলে সন্তানকে বিক্রি করতে যাচ্ছিলেন রাখি দত্ত নামে এক নারী।তার আরও তিন সন্তান রয়েছে। চতুর্থ সন্তানের জন্মের পর তিনি আর্থিক চাপে পড়েন। এ কারণেই কোলের শিশুকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন রাখি।

আরো জানা যায়, প্রতিবেশী রুমা মণ্ডলের সাহায্যে সন্তানকে বিক্রির পরিকল্পনা করেন ওই নারী। কিন্তু তা জানাজানি হয়ে গেলে তার বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা।