দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক নিম্নমুখি। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৬ হাজার ১ দশমিক ৫৩ পয়েন্টে উন্নীত হয়। ৮ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ১৮১ দশমিক ৮৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ২ দশমিক ৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৩ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৬ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১৩৩টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৮২ কোটি ৮৩ লাখ ১৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৩৬ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৩৯ দশমিক ৬৯ পয়েন্টে উন্নীত হয়। তবে ১৪ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৫০৭ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৮৮৩ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল হয়েছে ১২৭ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭২৬ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।
