দেশে সম্প্রতি চলমান প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপে আবার বাড়ল সরকারি ছুটির মেয়াদ। সাধারণ ছুটি ও যান চলাচল নিয়ন্ত্রণ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার দুপুরে (১০ এপ্রিল) এই তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
ইতোমধ্যে দেশজুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এর আগে গত ২৬ মার্চ প্রথম ধাপে ছুটি ঘোষণা করে সরকার এরপর টা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হয়। এবার আবারো সিদ্ধান্ত আসতে পারে সরকারের পক্ষ থেকে।
উল্লেখ্য, দেশে ইতোমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এছাড়াও গত বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১১২ জন। মারা গেছেন মোট ২১ জন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

