সর্বোচ্চ উচ্চতায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা


paperslife

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় জেসিন্ডার ছবি প্রদর্শন করা হয়েছে। ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫ জন বাংলাদেশিসহ ৫০ জন মানুষ নিহত হন।  সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডার অবস্থান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।

জানা গেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বিশেষ আয়োজন করে মরুর শহর দুবাই।

প্রধানমন্ত্রী জেসিন্ডা যেভাবে মুসলমানদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছেন, তার প্রশংসা করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল-মাকতুম। এক টুইটে তিনি বলেছেন ‘বিশ্বকে নাড়িয়ে দেওয়া সন্ত্রাসী হামলার পর মুসলিমদের প্রতি সহমর্মিতা ও সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জেসিন্ডা বিশ্বের প্রায় দেড় শ কোটি মুসলিমের কাছ থেকে সম্মান আদায় করে নিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের সরকারি কূটনৈতিক দপ্তরের এক ছবিতে দেখা যায়, মাথায় স্কার্ফ পরা জেসিন্ডার ছবি ভেসে উঠেছে দুবাইয়ের বিশ্বখ্যাত বুর্জ খলিফায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিহত লোকজনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ও দ্রুত সময়ের মধ্যে অস্ত্র আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদন।