আর একটিবার তোমার ছোঁয়া পেতে ইচ্ছে করে,
আর একটিবার ইচ্ছে করে –
তোমার সাথে এ পথ পাড়ি দেই।
হারিয়ে যাই দূরের পথে,
ছুটে চলি অজানায়।
আর একটিবার এসো হাতটা বাড়াও,
আমি বসে আছি
তোমার হাত ধরব বলে।
আছি অপেক্ষায়,
যে অপেক্ষার শেষ নেই ;
অপূর্ণ ইচ্ছেগুলো মিলিয়ে যায়
মহাকালের অন্তরালে।
আর একটিবার বলো তুমি,
আছো পাশে –
আর একটিবার !!!

