আমি স্বপ্ন হবো হারিয়ে যাব
তোমার দুই চোখে,
আমি কষ্ট হবো বাধবো বাসা
তোমার ঐ বুকে।
আমি মেঘ হবো, হবো পাখি
ভেসে বেড়াবো আকাশের পানে,
আমি রাত হবো, হবো তারা
বসে রবো একাকি নির্জনে।
আমি দিন হবো, সূর্যের আলোয়
আলোকিত করব বসুন্ধরা,
আমি অশ্রু হবো, তোমার চোখে
বয়ে যায় অসীম ধারা।
আমি জল হবো, উত্তাল সাগরে
স্রোতের বহমান যাত্রা,
আমি সুখ হবো সবার মনে
ঘুচাব দুঃখের মাত্রা।
আমি আকাশ হবো, বিশালতায়
রাঙাবো তোমার মন,
আমি মৃত্যু হবো, কোন একদিন
কেঁড়ে নেবো তোমার জীবন।

