সাগরের উপরে ঝুলবে বাড়ি!


paperslife

ভাবুন তো, সাগরের উপর ঝুলে আছে গোটা ৫ তলা এক বাড়ি। যার নিচে খেলছে উত্তাল সাগরের ঢেউ আর আনাগোনা করছে ডলফিন আর হাঙর।

গায়ে কাটা দেয়ার মতো সিনেমার দৃশ্য বলে মনে হলেও অস্ট্রেলিয়ান আর্কিটেকচার বিশেষজ্ঞদের পরিকল্পিত মডস্কেপ কনসেপ্ট বাস্তবে এমন অভিনব বাড়ি নির্মাণ করতে যাচ্ছে।

বাড়িটি নির্মাণের বিষয়ে এরই মধ্যে সব পরিকল্পনার কথা তাদের ব্লগসাইটে জানিয়েছেন মডস্কেপ কনসেপ্ট। এ বাড়িটির নামকরণ করা হয়েছে ক্লিফ হাউজ।

তারা আরো জানান, বাড়িটি তৈরি হবে সামুদ্রিক প্রাণী বার্নাকলের অনুকরণে। জাহাজের গায়ে যেভাবে আটকে থাকে বার্নাকল সেভাবেই খাদের খাড়া অংশের ধার ধরে আটকে থাকবে এই মডিউলার হোম।

মাত্র একটি বা দুটি নয়, বরং অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলীয় স্থানে এসব ক্লিফ হাউস তৈরি হবে বলে জানিয়েছে ব্লগ সাইটটি। কিভাবে তৈরি হবে এই ক্লিফ হাউজ এই প্রশ্নের উত্তরে, এই ঝুলন্ত বাড়িতে উল্লম্ব মেঝে থাকবে।

একটির উপর আরেকটি দিয়ে অনেকটা দেশলাই বাক্সের মতো করে সাজানো হবে ঘরগুলো এবং প্রতিটি তলার ঘরগুলোকে সংযুক্ত করা হবে একটি লিফট ও সিড়ির মাধ্যমে।

ব্লগ থেকে আরো জানা যায়, নিচের দিকে যাতে চাপ কম পড়ে তার জন্য ক্লিফ হাউজে আসবাবের সংখ্যা থাকবে কম। আসবাব কম রাখার আরেকটি প্রধান কারন হচ্ছে বাড়িটির প্রায় সবদিক দিয়েই যাতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়।