সাদা পোশাকে মাহমুদউল্লাহ এখন অতীত!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

টেস্টের টেম্পারম্যান্ট নেই, বাজে পারফরম্যান্স, সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের বিপর্যয়ে হাল ধরতে না পারা- মূলত এসব কারণেই টেস্ট দলে থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বিবেচনায় রাখেননি নির্বাচকরা।

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট দলে থাকছেন না, এমন খবর রটেছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পরই। যেই ম্যাচের প্রথম ইনিংসে ২৫ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ০ রানে। এরপরই মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। তার ফলশ্রুতিতে বাদ পড়লেন সাদা পোশাকের দল থেকে।

চলতি মাসে ঘরের মাঠে শুরু হওয়া জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনি।

ইনজুরি কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ। ১৬ সদস্যের দলে নতুন মুখ হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি।

বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও আল আমিন হোসেন। ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় নেই সৌম্য সরকার। মোস্তাফিজুর রহমান ও তাসকিন রহমানকে ফিরিয়ে আনা হয়েছে সাদা পোশাকের দলে।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গতকাল ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার থেকে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। ১ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। ৯ ও ১১ মার্চ ঢাকায় দুই টি টুয়েন্টি। সফর শেষে ১২ মার্চ ঢাকা ছাড়ার কথা রয়েছে জিম্বাবুয়ের।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল
মমিনুল হক (অধিহ্নামুদ য়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, নাইম হাসান, ইবাদাত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী।

সম্প্রতি সাদা পোশাকে ছন্দে নেই বাংলাদেশ দল। শেষ ছয় টেস্টেই হেরেছে লাল-সবুজের দল, যার পাঁচটিতেই আবার ইনিংস ব্যবধানে হার। দলের মতো মলিন বাংলাদেশ ক্রিকেটের প্রবীণ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদও।

দলে পরিবর্তন আসবে এমন আভাস দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার প্রথম ধাপই যেন মাহমুদউল্লাহকে দিয়ে। দলে ফিরতে এবার অতিমানবীয় কিছু করতে হবে দলের অন্যতম সিনিয়র ও গুরুত্বপূর্ণ সদস্যকে। না হলে অভিজাত টেস্টের দরজা বন্ধ হয়ে যাবে।