সাদা পোশাকে সেরা ‘ভারত’



টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত। টানা তৃতীয়বারের মত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করলো ভারত।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ভারত। ক্যাঙ্গারুর রাজ্যে প্রথমবার এ সাফল্যে ভারতীয় দল সোমবার (১ এপ্রিল) পর্যন্ত ১১৬ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। শীর্ষস্থানে থাকার পুরস্কার হিসেবে ১০ লাখ ডলার পুরস্কার পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৮ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। পুরস্কার হিসেবে কিউইরা পাচ্ছে ৫ লাখ ডলার। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ১০৫।

চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সমান ১০৪ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ডকে। ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কার সংগ্রহ ৯৩, ৮৮ পয়েন্ট নিউ সাত নম্বরে আছে পাকিস্তান। আট ও নয় নম্বরে অবস্থান উইন্ডিজ (৭৭) ও বাংলাদেশের (৬৯)। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের সংগ্রহ মাত্র ১৩ পয়েন্ট।

চলতি বছরের মে মাস থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ৫০ ওভার বিশ্বকাপ। এরপর আগস্ট মাস থেকে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ। র্যাঙ্কিংয়ের প্রথম নয়টি দল, মোট ২৭টি সিরিজে খেলবে ৭১টি ম্যাচ। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২০২১ সালে।