সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য সাত হাজার ৬৯৩ টি আইসোলেশন শয্যা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচলাক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। সেইসাথে ঢাকাতেই আছে ১ হাজার ৫৫০ টি।
আজ বুধবার (৮ এপ্রিল) করোনা নিয়ে আয়োজিত সম্মেলনে এই তথ্য জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, ‘আইসোলেশন শয্যা সংখ্যা প্রতিনিয়ত বাড়াচ্ছি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। সরকারি স্থাপনাগুলোকেও আইসোলেশনের শয্যা হিসেবে ব্যবহারের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ একটি নতুন ভাইরাস, এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে, কিন্তু যে স্বাস্থ্যবিধি দেওয়া হচ্ছে সেগুলো মেনে চলতে হবে সবার স্বার্থে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তবে এই সময় গরম পানি খাওয়া ভালো।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

