গত একদিনেই সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩২ জন পুলিশ সদস্য। এসব মিলে এখন শনিবার (২ মে) পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জন।
পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। যাদের মধ্যে মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ১৭৪ জন। আর কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ২৫০ জন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, করোনায় মোট আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরেই রয়েছেন ৩৫৬ জন পুলিশ সদস্য।
সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামের পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।

